গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ১১ দলের আন্দোলন থামবে না: হামিদুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ১১ দলের আন্দোলন থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ। শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

১১ দলের সমাবেশ মঞ্চে আছেন বিরোধী দলীয় নেতা ডা, শফিকুর রহমান।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ নানা দাবিতে লালদীঘি ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে আরও যোগ দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও এলডিপির চেয়ারম্যান কর্নেল ( অব) অলি আহমদসহ অনেকে।