জন্ম স্পেনের মালাগা শহরে। একটা সময়ে এসি মিলান এবং রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও, তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিবেচনা করেনি স্প্যানিশ ফেডারেশন। তবে শৈশব থেকে বিশ্বকাপের হয়ে অভিষেকের অপেক্ষায় ছিলেন ব্রাহিম দিয়াজ।
চলতি বছরে রিয়ালের হয়ে উড়ন্ত পারফরম্যান্সের পর তার সঙ্গে যোগাযোগ করে স্পেন। তবে বিশ্বকাপের শেষ মুহূর্তে এসে নিজের স্বপ্ন পূরণ করতে মরক্কোকে বেছে নিয়েছিলেন এই ফুটবলার। তিনি অ্যাটলাস লায়ন্সকে আফ্রিকা কাপ অফ নেশনসে গৌরব এনে দিয়েছিলেন। এখন ব্রাহিম দিয়াজের মনে একটাই চিন্তা, বিশ্বকাপে গল্পের পরবর্তী অধ্যায় লেখা। ব্রাজিলের হয়ে মাঠে নেমে সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় এই ফুটবলার।
দিয়াজ ২৬ ম্যাচ ১৪টি গোল করেছেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার দলে থাকাকালীন রিয়াল মাদ্রিদ মৌসুমের সেরা ফর্মে ছিল। তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দেয় এবং বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদকে পরাজিত করে। সেই ধারাবাহিক পারফরম্যান্সকে কাজে লাগিয়ে বিশ্বকাপে দেশের হয়ে ভালো সূচনা এনে দিতে পরিকল্পনা করছেন ব্রাহিম দিয়াজ।





