আজ মাঠে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, বিশ্বকাপেও ব্যস্ত দিন

আজ ১৪ জুন, রবিবার। সুপার সানডেতে থাকছে বিশ্বকাপ ফুটবলের ব্যস্ত সূচি। ক্রীড়াঙ্গনে আজ ব্যস্ততম এক দিন। ফুটবল বিশ্বকাপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় লড়াই। তবে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের সবচেয়ে বেশি নজর থাকবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য আরও বড়। শেষ ম্যাচেও জয় তুলে নিতে পারলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। বেলা ৩টা ৩০ মিনিটে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। একই দিনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে বহুল প্রতীক্ষিত এক লড়াইয়ে। দুটি ম্যাচই দেখা যাবে টি স্পোর্টস, নাগরিক টিভি ও স্টার স্পোর্টসে।

ফুটবল বিশ্বকাপেও আজ রয়েছে টানটান উত্তেজনা। দিনের শুরুতে সকাল ৭টায় মুখোমুখি হবে হাইতি ও স্কটল্যান্ড। এরপর সকাল ১০টায় অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ তুরস্ক। রাত ১১টায় জার্মানি খেলবে কুরাসাওয়ের বিপক্ষে। মধ্যরাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস ও জাপান। সোমবার ভোর ৫টায় আইভরিকোস্টের প্রতিপক্ষ ইকুয়েডর এবং সকাল ৮টায় সুইডেন খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি।

ক্রিকেটের আরেকটি আকর্ষণীয় ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে ভোর ৬টা ৩০ মিনিটে এবং সরাসরি সম্প্রচার করবে ফ্যানকোড।

ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০২৬

হাইতি-স্কটল্যান্ড

সরাসরি, সকাল ৭টা

অস্ট্রেলিয়া-তুরস্ক

সরাসরি, সকাল ১০টা

জার্মানি-কুরাসাও

সরাসরি, রাত ১১টা

নেদারল্যান্ডস-জাপান

সরাসরি, রাত ২টা

আইভরিকোস্ট-ইকুয়েডর

সরাসরি, সোমবার ভোর ৫টা

সুইডেন-তিউনিসিয়া

সরাসরি, সোমবার সকাল ৮টা

বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া

তৃতীয় ওয়ানডে

সরাসরি, বেলা ১১টা

টি স্পোর্টস, নাগরিক টিভি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-নেদারল্যান্ডস

সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট

ভারত-পাকিস্তান

সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

টি স্পোর্টস, নাগরিক টিভি, স্টার স্পোর্টস

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা

দ্বিতীয় টি-টোয়েন্টি

সরাসরি, ভোর ৬টা ৩০টা

ফ্যানকোড