সকালে মেসির রেকর্ড, রাতে ভাগ বসালেন রোনালদো

হিউস্টনে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর প্রথম ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ মহাতারকা।

বাংলাদেশ সময় বুধবার (১৭ সকালে) সকালেই রেকর্ডটি গড়েছিলেন মেসি। মেক্সিকোর গিয়ের্মো ওচোয়াও ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেছেন। তবে ওচোয়া দুটি বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি, খেলেননি এবারের প্রথম ম্যাচও।

এদিকে ম্যাচের ছয় মিনিটেই গোল করেছে পতুর্গালের জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল। নেতোর পাস থেকে গোলটি করেছেন তিনি।