খোলামেলা পোশাকে মাঠে জনপ্রিয় মডেল, নেটদুনিয়া উত্তাল

২০২৬ বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও। আর সেই গ্যালারির সবচেয়ে আলোচিত মুখের একজন আবারও হাজির হয়েছেন বিশ্বকাপের মঞ্চে।

ক্রোয়েশিয়ার জনপ্রিয় মডেল ও সমর্থক ইভানা নল বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে উড়ে এসে আবারও আলোচনার কেন্দ্রে।

ক্রোয়েশিয়া জাতীয় দলের সবচেয়ে পরিচিত সমর্থক হিসেবে পরিচিত ইভানা ডালাসের স্টেডিয়ামে উপস্থিত হয়ে নিজের দলকে সমর্থন জানান। ম্যাচ শুরুর আগেই তার উপস্থিতি দর্শক, আলোকচিত্রী ও গণমাধ্যমের নজর কাড়ে।

নিজের পরিচিত স্টাইলেই মাঠে হাজির হন ইভানা।

ক্রোয়েশিয়ার ঐতিহ্যবাহী লাল-সাদা চেকারবোর্ড নকশার পোশাক পরে গ্যালারিতে দেখা যায় তাকে। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে তার তোলা ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২২ কাতার বিশ্বকাপেও গ্যালারিতে উপস্থিত থেকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন ইভানা। সেই আসরে ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচেই তাকে দেখা গিয়েছিল।

এবারও বিশ্বকাপ শুরু হতেই প্রিয় দলের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন তিনি।

ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালে গ্যালারিতে তার উপস্থিতি সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ক্রোয়েশিয়ার ‘সুপার ফ্যান’ হিসেবে উল্লেখ করছেন।