টুর্নামেন্টের প্রথম দল হিসেবে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল রাউন্ড অব ৩২ এ জায়গা। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে গ্রুপপর্বের প্রথম দল হিসেবে তিন ম্যাচের তিনটি জিতল মেক্সিকো।
মেক্সিকো সিটি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি।
৩ ম্যাচের তিনটিই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো। ৩ ম্যাচে এক জয় আর এক ড্রয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৪। ‘এ’ গ্রুপ রানার্সআপ হিসেবে তারাও নকআউট পর্ব নিশ্চিত করেছে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে দক্ষিণ কোরিয়া।
তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আটে থাকলে নকআউট রাউন্ডে কোয়ালিফাই করবে তারা। ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে চেক প্রজাতন্ত্র।





