রাতে মুখোমুখি ব্রাজিল-জাপান, টিভি-মোবাইলে কখন কিভাবে দেখবেন

২০২৬ ফিফা বিশ্বকাপে ৩২ দলের দ্বিতীয় রাউন্ড তথা নকআউট পর্বে জাপানের বিপরীতে রাতে মাঠে নামছে ব্রাজিল। ম্যাচ ঘিরে দেশের ব্রাজিল ভক্তদের আগ্রহ তুঙ্গে।

বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ব্রাজিলের পাশাপাশি রাত আড়াইটায় মাঠে নামছে জার্মানি-প্যারাগুয়ে।

ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি। দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল সময় টেলিভিশনে ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও টি-স্পোর্টসও ম্যাচগুলো দেখা যাবে। এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।