রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৬৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ট্রাফিক-রমনা বিভাগে ৮১টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪৩টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯৮টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২৫টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৪টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২০১টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২০৩টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৬৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৪৫৭ টি গাড়ি ডাম্পিং ও ২৫২টি গাড়ি রেকার করা হয়েছে।





