‘নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী’

সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তি নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতেই যেকোনো মেগাপ্রকল্পের ব্যয় নির্ধারিত হয়।

শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা না মেনেই সড়ক ও অন্যান্য অবকাঠামো ঘিরে আবাসন গড়ে উঠেছে। যেগুলো ডিটেইল্ড এড়িয়ে প্ল্যান বাস্তবায়নে বড় সীমাবদ্ধতা তৈরি করছে।

তিনি জানান, বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে ছোট পরিসরের পরিবর্তে সরকার এখন দীর্ঘমেয়াদি ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে এগোচ্ছে।

​এ সময় সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

নবায়নযোগ্য জ্বালানির ওপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। সে ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের বসতবাড়ির নকশায় সোলার সিস্টেম রাখার নির্দেশ দেন তিনি।