মোহাম্মদপুরে হেলে পড়লো ভবন, আতঙ্কে স্থানীয়রা

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় তিনতলা একটি ভবন হেলে গিয়েছে। এতে ভবনটির বারান্দার কিছু অংশও ভেঙে পড়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) সকালে ঘটনা ঘটলেও এখনো আসেনি সিটি করপোরেশন কিংবা ফায়ার সার্ভিসের কেউ।

স্থানীয়রা জানান, এমন আতঙ্কিত একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা সিটি কর্পোরেশনের কেউ এখন পর্যন্ত ঘটনাস্থলে আসেনি। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলেও এখনো ভবনটিতে অবস্থান করছে বাসিন্দারা।

লাল ও হলুদ ফিতা দিয়ে ঘিরে ভবনটি ঝুঁকিপূর্ণ বোঝানো হলেও এখনো বসবাস করছে ১২টি পরিবার।

যদিও বাড়ির মালিক বলছে, নোটিশ দেয়া হয়েছে বাড়ি ফাঁকা করতে। দ্রুতই ভেঙ্গে ফেলা হবে। তিনি আরও জানান, ভবনটির বয়স প্রায় ৭০ বছর হয়েছে।