‘চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন করবে সরকার’

এই বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালে সরকার ক্যাথ ল্যাব স্থাপন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

রোববার (১২ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় এ কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, গত সরকার ঠিক সময়ে টিকা না কেনায় অনেক শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুদের সুস্থতার পাশাপাশি বৃহৎ জনসংখ্যার সুস্বাস্থ্য বহুমুখী প্রকল্প করেছে বর্তমান সরকার।