ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল শুরু, মিলবে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন শুরু করেছে ‘কম্পিউটার মেগা ডিল অফার’ ও ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’। এ অফারের আওতায় ক্রেতারা কম্পিউটার পণ্য ও ই-বাইক কিনে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার এবং ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাচ্ছেন।

চলতি মাসের ৯ জুলাই থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা বা ওয়ালটনের ওয়েবসাইট থেকে পণ্য কিনে গ্রাহকরা এ সুবিধা উপভোগ করতে পারবেন।

ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার পণ্য ও আইটি এক্সেসরিজ কিনলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়া যাবে। পাশাপাশি কম্পিউটার পণ্য ক্রয়ে ১ হাজার ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং তাকিওন ই-বাইক কিনলে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, “আন্তর্জাতিকমানের প্রযুক্তি পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের লক্ষ্য। এ উদ্দেশ্যে কম্পিউটার ও ই-বাইক ক্রয়ে বিশেষ ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে।”

তিনি জানান, পণ্য কেনার পর স্বয়ংক্রিয় মেসেজের মাধ্যমে গ্রাহককে ক্যাশভাউচার ও ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হবে। পরে সংশ্লিষ্ট শোরুম থেকে এ সুবিধা গ্রহণ করা যাবে।

ওয়ালটনের এ মেগা ডিলের আওতায় কম্পিউটার এক্সেসরিজের মধ্যে রয়েছে অ্যাকসেস কন্ট্রোল, ক্যাবল ও কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেনড্রাইভ, হেডফোন, ইউএসবি ক্যাবল, স্পিকার ও ইউপিএসসহ বিভিন্ন পণ্য।

এদিকে ওয়ালটনের তাকিওন ব্র্যান্ডের রয়েছে ৮ মডেলের ই-বাইক। এসব ই-বাইকের দাম ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত। মেগা ডিল অফারের মাধ্যমে গ্রাহকরা এসব ই-বাইক কেনায়ও বিশেষ ক্যাশব্যাক সুবিধা পাবেন।