স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে চান। সেই সঙ্গে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে জার্সি বিনিময় করার ইচ্ছার কথাও জানিয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া এক প্রশ্নোত্তর পর্বে নিজের বিশ্বকাপ-সংক্রান্ত লক্ষ্য ও পছন্দের কথা খোলাখুলি জানিয়েছেন ইয়ামাল। স্পেন ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই দেখতে চান তিনি। কারণ, দেশকে শিরোপা জেতানোর পাশাপাশি মেসির সঙ্গে জার্সি বদল করার বিরল সুযোগও হাতছাড়া করতে চান না এই ১৯ বছর বয়সী তারকা।
সাক্ষাৎকারে ইয়ামালকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন খেলোয়াড়ের সঙ্গে তিনি জার্সি বিনিময় করতে চান। উত্তরে তিনি এক কথায় বলেন, ‘মেসির সঙ্গে।‘ আর ফাইনালে উঠলে কাদের বিপক্ষে খেলতে চান—এমন প্রশ্নে তার উত্তর ছিল, ‘আর্জেন্টিনা।‘
উল্লেখ্য, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে স্পেন।
সোর্স: ফক্স স্পোর্টস





