বলিউডে গত কয়েক মাস ধরেই জোর গুঞ্জন অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী ও পাঞ্জাবি গায়িকা শাহনাজ গিল। বিশেষ করে সম্প্রতি রাঘবের জন্মদিনের পার্টিতে শাহনাজের উপস্থিতির পর সেই আলোচনা আরও জোরালো হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক চর্চা।
অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন শাহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে, তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, “দয়া করে ব্যক্তিগত প্রশ্ন করবেন না।” এরপরই কথার প্রসঙ্গ ঘুরিয়ে তিনি রাঘবের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’এর প্রচার শুরু করেন।





