রাজধানীর পল্টনে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও ডিএমপি অধ্যাদেশে গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার পল্টন মডেল থানা পুলিশের সদস্যরা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. মুরাদ হোসেন পাটোয়ারী (৫৪), মো. শুকুর (৩৮), মো. আব্দুল আহাদ (২৩), মো. রুবেল ওরফে শুকুর আলী (৩৫), মো. সজীব প্রকাশ সবুজ (২৭), মো. নূর ইসলাম ওরফে নয়ন ইসলাম (২৭), মো. আলাল (৫০), মো. সাগর (২০), মো. রাসেল (২৩), মোহাম্মদ রাসেল (৩১), জয় দাস (২২), মো. জাকারিয়া হোসেন (২৬), মো. জুয়েল (৪০), অমিত হাসান রানা (২২), আনোয়ার হোসেন (২৬) ও শামসুদ্দিন (৫২)।

নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।