স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেনজীর আহমেদকে দেশে ফেতর আনার ব্যাপারে কূটনীতিক কার্যক্রম চলছে।
সোমবার (৩ আগস্ট) বেলা ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজিরের জামিন বাতিলের জন্য সরকার নিয়োজিত ‘ল ফার্মে’র মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। তাছাড়া দুবাই এম্বাসেডরের সঙ্গেও কথা হয়েছে এ নিয়ে।
তিনি বলেন, ল ফার্মের মাধ্যমে যাবতীয় কাগজ পাঠানো হয়েছে বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য।





