প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্ধারিত সড়কের বিভিন্ন পয়েন্টে মানুষের ঢল নেমেছে। সকাল হওয়ার আগেই নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ রাস্তার পাশে অবস্থান নিয়েছেন।
পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে উৎসবের আমেজ।
স্থানীয় বাসিন্দারা জানান, তাদের অনেকেই জীবনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার সুযোগের অপেক্ষায় রয়েছেন। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সড়কের পাশে অবস্থান নেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। যানচলাচল ও মানুষের অবস্থান নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সড়কের দুই পাশে অপেক্ষমাণ মানুষের প্রত্যাশা—দূর থেকে হলেও একবার প্রিয় নেতাকে চোখের দেখা পাওয়া।





