বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, ভালো শিক্ষার্থী গড়তে হলে ছাত্র অভিভাবকও শিক্ষকদের সমন্বয় রাখতে হবে। বর্তমান সরকার নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন মাদক, জুয়া ও ইভটিজিং কোনোভাবেই সহ্য করা হবে না। এসব কাজ যারা করে তারা কোনো দলের নয়, তারা সমাজের চোখে অপরাধী। তাদের আইনের আওতায় নিতে হবে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদমদীঘির নসরতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে এসএসসি জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নসরতপুর খালেদা হাবিবুল্লাহ বালিকা উচ্চবিদ্যালয়ে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, নসরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, চাঁপাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, বিএনপি নেতা লোকমান হোসেন বাবু, আল মামুন, নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সরকার, প্রমুখ।
পরে প্রধান অতিথি নসরতপুর উচ্চবিদ্যালয়ের এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাতজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করেন।





