কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু

বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটি কাটিয়ে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন আবার চালু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে আরটিজিএস লেনদেন বন্ধ হয়ে যায়। ত্রুটি সংশোধনের পর আবার এ লেনদেনব্যবস্থা চালু করা হয়েছে।