ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১)সদস্যরা।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে এসআরবি-১-এর সদস্যরা ।
তিনি বাসসকে বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি তার বিরুদ্ধে অন্তত ২৭টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, পরে সাঈদ খোকনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ডিএমপির গোয়েন্দা (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতারের পর এসআরবি আমাদের কাছে হস্তান্তর করেছে।
তার বিরুদ্ধে প্রায় ২৭টি মামলা রয়েছে।





