বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি

দেশের পুঁজিবাজারে বাড়ছে লেনদেনের পরিমাণ। একইসঙ্গে বাড়ছে সূচক। বাজার গতিশীল হতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ২০৬ কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৯ হাজার ২৭৮ কোটি ৬২ লাখ ৬২ হাজার টাকা। শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ১০ হাজার ৬১৭ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৩৩৯ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার মূলধন ছিল ৩ লাখ ৩২ হাজার ৮৫১ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৩ লাখ ৩৮ হাজার ৭১৮ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে সিএসইর বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৮৬৬ কোটি ৯৩লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ২০৬ কোটি টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৪ হাজার ১৭৩ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৮৩৩ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৯৭ কোটি ৯৯ লাখ ১ হাজার ৮৯৩ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৭৫ কোটি ৪২ লাখ ২১ হাজার ৯৪০ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৯.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪.৬৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৩.৯৯ পয়েন্ট বেড়ে ১১৬৯.৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮.০৩ পয়েন্ট বেড়ে ১৭৭৫.১৬ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৯৫টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ১৮ লাখ ৮০ হাজার ৬৭০ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৫ কোটি ০৯ লাখ ৩৬ হাজার ৮০৪ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪২ কোটি ০৯ লাখ ৪৩ হাজার ৮৬৬ টাকা বেড়েছে।

গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪০.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০২.৭৭ পয়েন্টে। এছাড়া, সিএসই-৫০ সূচক ২৯.৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮.৭৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২০২.৫৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৮৯.৮৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে ৩১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৬৪টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ার ও ইউনিট দর।