পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে এই নৈশভোজের আয়োজন হয়। এতে সফররত বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।





