বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারকে দায়ী করেনে তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে।
একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ কোটি টাকা। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৮ লাখ কোটি টাকা। অন্যদিকে, খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ কোটি টাকা।
এছাড়া ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি।
এ সময় অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ুঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তন মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।





