বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে সংগীতকে হাতিয়ার করেছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ হ্যারিসন। ২০০১ সালের ২৯ নভেম্বর ৫৮ বছর বয়সে মারা যান বিটলসের এই গিটারবাদক ও গীতিকার।
আজ রোববার (২৯ নভেম্বর) হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী।
১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর দুটি পরিবেশনা। ভারতীয় সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে জর্জ হ্যারিসন কনসার্টটির আয়োজন করেন।
এতে রবিশঙ্কর ও হ্যারিসনের পাশাপাশি রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন ও লিওন রাসেলের মতো শিল্পীরা অংশ নেন। তাঁদের লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের দুর্দশার দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ এবং ত্রাণের জন্য অর্থ সংগ্রহ।
কনসার্টে হ্যারিসনের লেখা ও সুর করা ‘বাংলাদেশ’ গানটি পরিবেশিত হয়। ওই সপ্তাহান্তে প্রায় ২ লাখ ৪৩ হাজার ডলার সংগ্রহ হয়েছিল। পরে গানটির রেকর্ড, অ্যালবাম ও চলচ্চিত্র থেকেও তহবিলে অর্থ আসে। আয়োজনটি বড় আকারের মানবিক তহবিল সংগ্রহের কনসার্টের পথপ্রদর্শক হিসেবে পরিচিতি পায়





