বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: লিগ পর্ব শেষে ব্যাটে-বলে এগিয়ে যারা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্ব শেষ, আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে প্লে-অফের খেলা। পাঁচ দলের মধ্যে প্লে-অফে খেলা চারটি দল যথাক্রমে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। পাঁচ নম্বর দল হিসেবে মিনিস্টার গ্রুপ রাজশাহী ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। রাজশাহী বাদ পড়লেও দাগ রেখে গেছেন শীর্ষত্বের তালিকায়।

লিগ পর্ব শেষে এখন পর্যন্ত সর্বোচ রান সংগ্রাহকের তালিকায় আছেন চট্টগ্রামের লিটন দাস। ৭ ম্যাচে ৬১.২ গড়ে রান তুলেছেন ৩০৬ রান। ছিল ৩টি অর্ধশত রানের ইনিংস। লিটন ছাড়াও এই তালিকার সেরা পাঁচে আছেন বরিশালের তামিম ইকবাল, রাজশাহীর নাজমুল হোসেন শান্ত, চট্টগ্রামের সৌম্য সরকার ও ঢাকার নাঈম শেখ। স্ট্রাইক রেটের দিক থেকে অবশ্য সবার উপরে আছেন নাজমুল হোসেন শান্ত।

সর্বোচ্চ রান সংগ্রাহক

নামম্যাচরানগড়স্ট্রাইকরেট৫০১০০সর্বোচ্চ
লিটন৭৩০৬৬১.২১২৫.৪০৩ ৭৮*
তামিম৮৩০২৪৩.১৪১১৯.৩৬২ ৭৭
শান্ত৮৩০১৩৭.৬২১৫৬.৭৭২১১০৯
সৌম্য৮২৫৩৩৬.১৪১২৭.৭৭২ ৬৩
নাঈম৮২৪৩৩০.৭৭১৩৯.৬৫ ১১০৫

স্ট্রাইক রেটের দিকে সবার উপরে থাকা শান্ত ছয় হাঁকানোর তালিকায় আছেন এখন পর্যন্ত সবার উপরে। ৮ ম্যাচে মোট ২১ ছয় হাঁকিয়েছেন এই ওপেনার। এছাড়াও রয়েছেন নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার ও রাজশাহীর শেখ মেহেদী হাসান।

সর্বোচ্চ ছয়

নামম্যাচছয়দল
নাজমুল শান্ত৮২১রাজশাহী
নাঈম শেখ৮১৮ঢাকা
পারভেজ৮১৫বরিশাল
সৌম্য সরকার৮১১চট্টগ্রাম
শেখ মেহেদী৮১১রাজশাহী

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক ম্যাচ না খেলেও সবার শীর্ষে চট্রগ্রামের পেসার মুস্তাফিজুর রহমান। গড় কিংবা ইকোনমির দিক থেকেও রয়েছেন সবার উপরে। এছাড়াও আছেন ফরচুন বরিশালের কামরুল ইসলাম রাব্বী। এই পেসার হ্যাটট্রিকও করেছেন খুলনার বিপক্ষে ম্যাচে। আছেন একমাত্র পাঁচ উইকেট পাওয়া স্পিনার ঢাকার রবিউল ইসলাম রবি, খুলনার শহিদুল ইসলাম ও ঢাকার মুক্তার আলী।

সর্বোচ্চ রান সংগ্রাহক

নামম্যাচওভারগড়ইকনোমিউইকেট
মুস্তাফিজ৭২৭.১৯.৭৫৫.৭৪১৬
রাব্বী৮২৯.০১৭.৫৭৮.৪৮১৪
শহিদুল৭২২.৫১৩.২৩৭.৫৩১৩
মুক্তার৮২৬.০১৮.৩৮৯.১৯১৩
রবিউল৬১৮.৩১১.১৬৭.২৪১২