কাজের বুয়াকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক

সাভারে ধর্ষণের অভিযোগে রনি (৪৫) নামের এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার রবিনের ছেলে। তিনি হাড় ভাঙ্গা রোগীদের চিকিৎসক ও খ্রিষ্টান ধর্মাবলম্বী।

ভুক্তভোগীর অভিযোগ, গত দুই মাস আগে তার ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির টাকা ধার নেন রনি। বাড়িতে কাজের বুয়ার কাজ করার সুবাদে পরিচয় হয় রনির সাথে।

গত ২৬ ডিসেম্বর পাওনা টাকা চাইতে গেলে তার দোকানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ওই নারীকে।

বিষয়টি স্থানীয়দের জানালে রনির স্ত্রী আয়েশা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় অভিযোগ দায়ের করলে আজ রনিকে আটক করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক জুলফিকার বলেন, রনির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।