নিষিদ্ধ আনসার আল ইসলামের ৬ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)  দুপুরে র‌্যাব হেড কোয়ার্টার থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় র‌্যাব জানায়, বুধবার (৩০ ডিসেম্বর)  রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে ওই ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে  জড়িত ছিলেন। প্রথমে জেএমবিসহ অন্যান্য সংগঠনের সঙ্গে জড়িত থাকলেও আনসার আল ইসলামের হয়ে তারা বেশ কিছুদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছে। গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।