২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ৫০ লাখ রুপির ভিত্তি মূল্যে থাকা মোস্তাফিজকে ১কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
২০১৬ সালের আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সে বার সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করায় দারুণ ভূমিকা ছিল এই টাইগার পেসারের। অভিষেকের আসরে ১৬ ম্যাচে ৬.৯০ ইকোনমিতে উইকেট নিয়েছিলেন ১৭টি।
তবে ২০১৭ সালের আসরে মাত্র ১ ম্যাচ খেলার সুযোগ পান সানরাইজার্সের হয়ে। তাই খালি হাতেই দেশে ফিরতে হয় তাকে।
২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ৭ ম্যাচে ৮.৩৬ ইকোনমিতে নেন ৭টি উইকেট। দারুণ এই প্রতিভাবান ক্রিকেটারের এবার নতুন দল রাজস্থান রয়ালস।
আইপিএলের ১৪তম আসরের নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসানও। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।





