“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একুশের মহান ভাষা শহিদদের স্মরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ফাউন্ডেশন।
রোববার (২১ ফেব্রুয়ারি,২০২১) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার দক্ষিণ পাথরডুবী জিন্নাতিয়া ক্যাম্পের মোড় এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমে প্রায় শতাধিক সংখ্যক বিভিন্ন বয়সী লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমরান হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক সুমন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ও নবজীবন ফাউন্ডেশনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





