উন্নত ঢাকা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি: ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস

উন্নত ঢাকা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি; কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে জাতির পিতার সমাধিতে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর গণমাধ্যমকে এই কথা বলেন।

ডিএসসিসির সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দসহ এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শারিফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাফর আহমেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সী মোহাম্মদ আবুল হাসেম, কাজী মোঃ বোরহান উদ্দিন, মোঃ খায়রুল বাকের উপস্থিত ছিলেন।