প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিনিধিদলের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আনুষ্ঠানিক বৈঠক শুরুর পূর্বে দুই নেতা কিছু সময় একান্তে কথা বলেন।

এর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা টাইগার গেইটে রাজাপাকসেকে স্বাগত জানান।

বৈঠকে শেষে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে রাজাপাকসে গতকাল শুক্রবার সকালে দুদিনের সফরে ঢাকা পৌঁছান।