রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ রুবেল সরদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (১৯ মার্চ) যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (২০ মার্চ) সকালে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গ্রেফতার রুবেলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।





