ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলের কারা সালেম গ্রামে আইএসের হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। নিহতের মধ্যে কুর্দি বাহিনীর (পেশমার্গা) ৪ সদস্য রয়েছেন।
স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে।
নিহত পাঁচ জনের মধ্যে কুর্দি বাহিনীর (পেশমার্গা) ৪ সদস্য ও একজন বেসামরিক লোক রয়েছেন। যদিও কুর্দি বাহিনীর পক্ষ থেকে হতাহতের ঘটনা নিশ্চিত করা হলেও কতজন মারা গেছে তা স্পষ্ট করা হয়নি।
উল্লেখ্য, কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় আইএস। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়ে যায়। সূত্র: রয়টার্স।
প্রভাতনিউজ/এবিএস





