করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

ঢাকা: করোনায় গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৩ জনে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৯১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনে।

মারা যাওয়াদের মধ্যে দু’জনই পুরুষ। একজন করে মারা গেছেন ঢাকা ও রংপুর বিভাগে।

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩১০টি নমুনা।

প্রভাতনিউজ/এবিএস