চতুর্থ ধাপের ভোট সুষ্ঠু ও আনন্দমুখর হয়েছে : ইসি সচিব

ঢাকা: চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, বিচ্ছিন্ন ঘটনার কারণে ১৫টি ভোটকেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে ২৯ জন আহত হয়েছে। ৬৩ জন আটক ও অনিয়মের অভিযোগে ৫ জনকে জরিমানা করা হয়েছে। ৭০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ভোটারের উপস্থিতি আশাব্যঞ্জক ছিল। তবে প্রতিটি নির্বাচনই ভালো হয়েছে। যত সামনের দিকে যাব ততই ভালো হবে।

প্রভাতনিউজ/এবিএস