অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : প্লেট-ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা: সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। গতবারের চ্যাম্পিয়ন যুবা টাইগারদের খেলতে হচ্ছে প্লেট-সেমি ফাইনালে পাকিস্তানের সঙ্গে।

ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাত্র ১১১ রান সংগ্রহ করেও দারুণ লড়াই করেছিল টাইগার যুবারা। শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

আজ এণ্টিগায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রাকিবুল হাসান।

টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটিং নিয়ে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমেও ১০ ওভার যেতে ২ উইকেট হারিয়েছে টাইগার যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ, আইচ মোল্লাহ, মোহাম্মদ ফাহিম (উইকেট-রক্ষক), আরিফুল ইসলাম, এসএম মেহরব, রাকিবুল হাসান (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান ও রিপন মণ্ডল।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: মোহাম্মদ শেহজাদ, হাসিবুল্লাহ খান (উইকেট রক্ষক), আবদুল ফাসেজ, ইরফান খান, কাজিম আকরাম (অধিনায়ক), আব্বাস আলী, মাজ সাদাকাত, আহমেদ খান, মেহরান মুমতাজ, জিসান জমির ও এওয়াইজ আলী।

প্রভাতনিউজ/এবিএস