নিরাপত্তার ফাঁক গলে ঢুকে পড়েছিল একটি মুরগি। তা নিয়েই তুমুল হইচই পড়ে যায় পেন্টাগনে। শেষমেশ গ্রেফতারও করা হয়েছে সেই মুরগিটিকে।
পেন্টাগন এবং তার আশপাশের পরিসর নিরাপত্তার বেষ্টনিতে মোড়া। কাক-পক্ষীতেও সেই নিরাপত্তার নজর এড়িয়ে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে নিরাপত্তার বেষ্টনিকে কোনো মানুষ ভাঙতে পারে না, আশ্চর্যজনক ভাবে সেই বেষ্টনিকেই বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি পেন্টাগনের পরিসরে ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়।
জানা গিয়েছে, আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত সদর কার্যালয়ের সামনে থেকে সেই মুরগি উদ্ধার হয়েছে। একটি প্রাণী সংস্থাকে এর পর ডাকা হয়। তার পর তাদের হাতে তুলে দেয়া হয় ‘আসামি’কে। মুরগিটির একটি নামও দিয়েছেন পেন্টাগনের কর্মীরা। নাম দেয়া হয়েছে ‘হেনি পেনি’। তথ্যসূত্র : আনন্দবাজার।
প্রভাতনিউজ/এনজে





