নড়াইলে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ বাগেরহাটের মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার বাবরা গ্রাম থেকে ৫০পিস ইয়াবা সহ ফেরদাউস নামের এক মাদক ব্যাবসায়িকে আটক করে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।আটক ফেরদাউস বাগেরহাট জেলার হোগলগাতি গ্রামের হারুন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি জনাব শিমুল কুমার দাস এর তত্ত্বাবধানে এস আই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার এ এস আই সোহরাব হোসেন, এ এস আই সেলিম মুন্সি ও ফোর্সসহ বাবরা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফেরদাউসকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আসামিকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছ জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।
মোঃ হাচিবুর রহমান,নড়াইল

প্রভাতনিউজ/এনজে