ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপের বিরোধিতা করবে চীন।
শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ই এই কথা জানান বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
ফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের ‘আগুনে ইন্ধন দেবে’ এমন যেকোনো পদক্ষেপেরই বিরোধিতা করবে চীন।
তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার সমস্যা সমাধানে সরাসরি আলোচনার ওপর চীন গুরুত্ব দিচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাবিশ্ব দেখছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের নীতিতে কোন দেশ দাঁড়ায়।’
ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে পাশ্চাত্যের মতো মস্কোর বিরোধিতা করছে না বেইজিং। তবে যুদ্ধ বন্ধ করার জন্য সরাসরি আলোচনার জন্য তারা আহ্বান জানিয়ে আসছে।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তথ্যসূত্র : আলজাজিরা।
প্রভাতনিউজ/এনজে





