হিজরি বছরের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা। ১৪৪৪ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও আশুরার তারিখ নির্ধারণে শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭ টেলিফোন এবং ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।





