কামালবাগের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাস ঘাটে ‘ঢাকা প্লাস্টিক’ নামের একটি পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ২টা ২০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

এরআগে দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঢাকা প্লাস্টিক নামের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

একজন প্রতক্ষদর্শী জানান, ভবনের নিচতলায় থাকা হোটেলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। সেটি ডান দিক দিয়ে বের হয়ে উপরে উঠে যায়। সেখান থেকেই পলিথিন কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদর দফতরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।