কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার পরদিন বালমোরাল ক্যাসেলে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে বৈঠকের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস। বুধবার রানি এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাসকে ব্রিটেনের প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন।
সোমবার তার জয়ের মধ্য দিয়ে জুলাইয়ে পদত্যাগের ঘোষণা দেওয়া বরিস জনসনের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলো। খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।ট্রাস কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্য থেকে ৫৭ শতাংশ যোগ্য ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক পেয়েছেন ৪২ শতাংশ।
মাসব্যাপী কেলেঙ্কারির পর জুলাইয়ে পদত্যাগ করতে বাধ্য হন জনসন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার করতে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করতে স্কটল্যান্ডে যাবেন তিনি। পরে তার উত্তরসূরিকে (ট্রাস) সরকার গঠন করতে বলা হবে। জয়ের পর সেন্ট্রাল লন্ডন কনভেনশন হলে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাস বলেন, ইতিহাসে সবচেয়ে বেশি সময় কাজের পর (নেত্রী) নির্বাচিত হওয়া সম্মানের।
রক্ষণশীল হিসেবে প্রচার ও সরকার পরিচালনার অঙ্গীকার করেছেন ট্রাস। একইসঙ্গে কর কমানো, অর্থনীতি জোরদার এবং জ্বালানি সংকট মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।





