খারসনের উত্তর-পূর্বাঞ্চলের দনিপার নদীর পশ্চিম তীরের গ্রামগুলো গতকাল স্থানীয় সময় সোমবার ইউক্রেনীয় বাহিনী দখলমুক্ত করেছে। বিবিসি জানিয়েছে, ওই সব এলাকা থেকে রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে।
খারসন প্রদেশে রুশ সমর্থিত প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী দনিপার নদীর তীরবর্তী বেশ কিছু এলাকা পুনরায় দখলে নিয়েছে। দুদচানি গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে ইউক্রেনীয় বাহিনী।
রাশিয়ার সামরিক বাহিনী নিয়ে ব্লগ লেখা মানুষজন বলছেন, একটি ইউক্রেনীয় ট্যাংককে ওই নদীর তীরবর্তী বেশ কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত অগ্রসর হতে দেখেছেন তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, বেশ কয়েকটি অঞ্চলে নতুন করে স্বাধীন বসতি রয়েছে। অনেক এলাকায় এখনো ভয়ঙ্কর লড়াই চলছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি একজন ইউক্রেনীয় সেনা। জোলোতা বালকা এলাকায় ওই সেনা পতাকা ওড়াচ্ছেন।





