গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে কেন্দ্রসচিব দীপক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কেন্দ্রসচিব দীপক কুমার দেবনাথ জানান, বৃহস্পতিবার সকালে রসায়ন বিষয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতনকে জানানো হয়েছে।





