৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জিতল না কেউই

চলমান কাতার বিশ্বকাপের মঞ্চে ‘জি’ গ্রুপের সার্বিয়া-ক্যামেরুনের মধ্যকার ম্যাচ নিয়ে খুব একটা উচ্ছ্বাস ছিল না কোথাও। আল জানোব স্টেডিয়ামে দর্শক ছিল বটে, তবে কোনও দলের জন্য গগণবিদারী চিৎকার করার জন্য উন্মাতাল উন্মাদনা ছিল। ধারণা করা হচ্ছিল, নিষ্প্রাণ একটি ম্যাচ হিসেবেই শেষ হবে এটি।

তবে দুই দলই মাঠের লড়াইয়ে চেষ্টা চালিয়েছে শেষ পর্যন্ত, উত্তেজনা ছড়িয়েছে, গোলও পেয়েছে, প্রতিপক্ষকে চাপেও রেখেছে পুরো খেলা জুড়ে। ৯০ মিনিটের খেলায় মোট ৬ গোল পেয়েছে দুই দল। কিন্তু জিততে পারেনি ক্যামেরুন কিংবা সার্বিয়ার মধ্যে কোনও দলই। আল জানোব স্টেডিয়ামে ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি।