বিএনপির সমমনা ১২টি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। এ সময় লিখিত বক্তব্যে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান ৭ দফা দাবি তুলে ধরেন।
বিএনপির দশ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকার পাশাপাশি ও ২৭ দফা রুপরেখার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নতুন জোটটি।





