বিশ্বকাপ জয়ী মেসিদের ঢাকায় আনতে চান পররাষ্ট্রমন্ত্রী

আজ (২২ ডিসেম্বর) পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের  এ কথা বলেন তিনি।

উল্লেখ্য বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার সিদ্ধান্ত নিতে আগামী বছরের মার্চে ঢাকা সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো।

এ সময় তার সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসার আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।