বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের বড়ভাই আর নেই

বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের বড়ভাই মাওলানা মো. সালেম আর নেই। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর এএমজেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মরহুমের প্রথম নামাজে জানাযার নামাজ নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে দুপুর ২টা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযার নামাজ কুমিল্লা দয়াপুর মাদরাসার মাঠে বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। মাওলানা মো. সালেম নিটওয়্যার শিল্পের অন্যতম পথিকৃত, বিকেএমইএ’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিজিএমইএ’র সদস্য, নেভি হোসিয়ারি ও এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ছিলেন।