টাকার বিনিময়ে ফেসবুকের ব্লু ব্যাজ, মার্ক জুকারবার্গের ঘোষণা

বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড করা যাবে অর্থের বিনিময়ে। এমনটাই ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট কোম্পানি মেটার (ফেসবুক) প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।

নীল টিকের জন্য গ্রাহকদের মাসে গুনতে হবে ১১ দশমিক ৯৯ ডলার ও আইওএসে ১৪ দশমিক ৯৯ ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ব্লু ব্যাজ। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এ ঘোষণা দিয়েছে।প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই সেবা চালু করা হবে বলে পোস্টে তিনি লিখেছেন। তিনি আরো লিখেছেন, পর্যায়ক্রমে আরো দেশে ব্লু ব্যাজ প্রদানের পরিষেবা চালু করা হবে।

ফেসবুকে দেওয়া পোস্টে জুকারবার্গ লিখেছেন, চলতি সপ্তাহে আমরা ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছি। এর ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা সুবিধা পাওয়া যাবে। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষাও মিলবে এই সেবায়।

নতুন ঘোষণা অনুযায়ী, সাধারণ ওয়েব ব্যবহারকারীদের জন্য ১১.৯৯ ডলার ধার্য করেছে মেটা। তবে আইফোন ব্যবহারকারীদের খরচ করতে হবে ১৪.৯৯ ডলার। মূলত নিরাপত্তা ও সত্যতা নিশ্চিতের মান আরো বাড়াতেই এ উদ্যোগ নিয়েছে মেটা। তবে ব্যবসায়িক ক্ষেত্রে (মেটা বিজনেস) এখনই এই সুবিধা দেওয়া হবে না। স্বতন্ত্র ব্যবহারকারীরা ভেরিফায়েড হওয়ার জন্য অর্থ দিতে পারবেন।উল্লেখ্য, এর আগে ১১ ডলার বিনিময়ে টুইটারের ব্লু টিক মেলার ঘোষণা দিয়েছিল মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সেই ঘোষণার পর একই ধরণের পরিষেবা চালু করছে ফেসবুক।