ইউক্রেনের রাজধানীতে বাইডেন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঘোষিত সফরে কিয়েভে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশে তার সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ার পর এটি ইউক্রেনে বাইডেনের প্রথম সফর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের এবং মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি শেয়ার করেছেন। ইউক্রেনীয় ভাষায় লেখা ছবির ক্যাপশনের অনুবাদ করলে দাঁড়ায়, ‘কিয়েভে স্বাগতম! আপনার সফর সমস্ত ইউক্রেনীয়দের সমর্থনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন।’সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে বাইডেনকে কিয়েভে হাঁটতে দেখা গেছে।